ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২:৩৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার

ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই: ইসি রাশেদা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ৪ জানুয়ারি ২০২৩ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, গাইবান্ধা-৫ আসনের ভোটে কেন্দ্রে কোনো ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। 

বুধবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, ১২ অক্টোবর অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ সেখানে আবার ভোট হচ্ছে। সেই ভোট আমরা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখা মতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম সে সিচুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি না।

বেগম রাশেদা সুলতানা বলেন, ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন, ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। ওখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনও আমাদের চোখে পড়েনি। 

তিনি বলেন, ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, চরাঞ্চলে খুবই দুর্গম জায়গা রয়েছে। এজন্য এখন একটু কম। আশা করি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।